KHADEMUL QURAN CADET MADRASHA

ম্যানেজিং ডিরেক্টরের শুভেচ্ছা বার্তা

হাফিজ কারী মাওলানা মোঃ এরশাদ হোসাইন

হাফিজ কারী মাওলানা মোঃ এরশাদ হোসাইন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শিক্ষা মানবজীবনের মৌলিক অধিকার এবং একটি জাতির অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। যে সমাজ জ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ, সে সমাজই উন্নতি, মর্যাদা ও নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়। পক্ষান্তরে, শিক্ষাবঞ্চিত জাতি কখনোই স্থায়ী উন্নতি অর্জন করতে পারে না।

যুগে যুগে মহান মনীষীরা মানবতার কল্যাণ ও মুক্তির লক্ষ্যে শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেছেন। তাঁদের প্রচেষ্টা মানবসমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছে এবং গড়ে তুলেছে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সেই আদর্শকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে খাদিমুল কুরআন ক্যাডেট মাদরাসা, যার লক্ষ্য কুরআন ও সুন্নাহভিত্তিক নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা।

বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। প্রযুক্তি, জ্ঞান ও সংস্কৃতির বিকাশ আমাদের শিক্ষাব্যবস্থাকে নতুন মাত্রা দিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় একটি মানসম্মত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান পরিচালনা করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে দক্ষ প্রশাসনিক কাঠামো, অভিজ্ঞ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের অবিচল আস্থা আমাদের পথচলাকে শক্তিশালী করবে—এটাই আমাদের বিশ্বাস।

নবপ্রতিষ্ঠিত এই মাদরাসায় ভর্তি হয়ে যারা জ্ঞানার্জনের পথে অগ্রসর হয়েছে, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি এলাকার সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা।

আল্লাহর রহমত ও সকলের সহযোগিতায় খাদিমুল কুরআন ক্যাডেট মাদরাসা ইনশাআল্লাহ একদিন এই অঞ্চলের একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন।

হাফিজ কারী মাওলানা মোঃ এরশাদ হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর
খাদিমুল কুরআন ক্যাডেট মাদরাসা
নুরপুর, আলমনগর, রংপুর