KHADEMUL QURAN CADET MADRASHA
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য, যিনি মানবজাতিকে জ্ঞানার্জনের মাধ্যমে সম্মানিত করেছেন। শিক্ষা একটি জাতির অগ্রগতি ও উন্নয়নের প্রধান হাতিয়ার। যে জাতি শিক্ষায় শিক্ষিত নয়, সে জাতি কখনোই অবহেলা ও বঞ্চনা থেকে মুক্ত হতে পারে না।
এই মহান সত্য উপলব্ধি করেই যুগে যুগে মহামানবগণ মানবতার কল্যাণ, মুক্তি ও উন্নতির লক্ষ্যে মানুষের দ্বারে দ্বারে শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, যা মানবতার মুক্তি ও অগ্রগতির আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।
এই ধারাবাহিকতায়, ঐতিহ্যবাহী রংপুর জেলার নুরপুর, আলমনগর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে খাদিমুল কুরআন ক্যাডেট মাদরাসা। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিকতা, শিষ্টাচার, আধুনিক জ্ঞান এবং আদর্শ নাগরিক গড়ে তোলা।
প্রতিটি অভিভাবকেরই স্বপ্ন থাকে তাঁর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। বর্তমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত প্রতিষ্ঠান পরিচালনা করা অবশ্যই একটি চ্যালেঞ্জ। তবে দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও আস্থা আমাদের পথচলাকে আরও বেগবান করবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।
নবপ্রতিষ্ঠিত এই মাদরাসায় ভর্তি হয়ে সাহসী সিদ্ধান্ত গ্রহণকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি আমাদের আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের প্রতি জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর রহমত ও সকলের সহযোগিতায় খাদিমুল কুরআন ক্যাডেট মাদরাসা একদিন এই অঞ্চলের একটি আদর্শ দ্বীনি ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন।
মাওলানা মোঃ সাদ্দাম হোসাইন
MAWLANA MD.SADDAM HOSAIN
© Copyright 2026. All Rights Reserved by KHADEMUL QURAN CADET MADRASHA
Design & Developed by
One Box Cloud